ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

গ্রেফতার হতে পারেন জ্যাকুলিন!

#

বিনোদন ডেস্ক

০৬ ডিসেম্বর, ২০২১,  4:01 PM

news image

সুকেশ চন্দ্রশেকরের ২০০ কোটি রুপি মানি লন্ডারিং মামলার অন্যতম অভিযুক্ত বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। শ্রীলঙ্কান সুন্দরী যেন ভারত ছেড়ে যেতে না পারে সে জন্য তাকে সার্বক্ষণিক নজরে রাখছে একাধিক গোয়েন্দা সংস্থা। রবিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় ভারত ছাড়তে চেয়েছিলেন জ্যাকুলিন। কিন্তু তাকে মুম্বাই বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে।

বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি মুহূর্তে জ্যাকুলিন ফার্নান্দেজের ঝামেলা ক্রমশ বাড়ছে। এমনকি বলিউড অভিনেত্রীর তথাকথিত ঘনিষ্ঠ বন্ধুরাও তার এ বিপদে এগিয়ে আসছে না। কেউ কোনো মন্তব্য করতে রাজি নয়। বি-টাউনে জ্যাকুলিনের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু এবং পরামর্শদাতা হিসেবে পরিচিত সালমান খান। ধারণা করা হচ্ছে, তিনিও লঙ্কান সুন্দরীকে এই গভীর সংকট থেকে সাহায্য করতে সক্ষম হবেন না। সূত্র জানিয়েছে, জ্যাকুলিনের গ্রেফতার এখন সময়ের ব্যাপার মাত্র। তার এক সহকর্মী নাম প্রকাশ না করার শর্তে বলিউড হাঙ্গামাকে বলেন, ‘সে (জ্যাকুলিন) খুবই মিষ্টি মানুষ। কিন্তু তার নিজের ভালোর জন্য খুব উচ্চাভিলাষী। সে সর্বদা সুন্দর জীবন চায়।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম