ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু সীমান্তে অনুপ্রবেশ-গুজব ঠেকাতে সতর্ক বিজিবি: সেক্টর কমান্ডার কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুব মহিলা লীগ নেত্রী শর্মীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, শেষ দেখা হলো কারাফটকে ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয়, তৈরি হবে গ্রিন-ব্লু নেটওয়ার্ক রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না করে: প্রধানমন্ত্রী ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন

নেপালে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও

#

নিজস্ব প্রতিবেদক

২৪ নভেম্বর, ২০২৬,  10:45 AM

news image

নেপালে ৫ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার সকালে দেশটির কোশি প্রদেশের লেলেপ এলাকার কাছে এ ভূমিকম্পের উৎপত্তি হয়। এর কম্পন বাংলাদেশ, ভারত, ভুটান, চীন ও নেপালের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বাংলাদেশ সময় সকাল ৭টা ৩২ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। ভারতের জাতীয় ভূকম্পনবিদ্যা কেন্দ্রের (এনসিএস) তথ্য অনুযায়ী, ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। এর ভৌগোলিক অবস্থান ২৭ দশমিক ৮৫৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৭ দশমিক ৯০৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।


অন্যদিকে, নেপালের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৬ বলে উল্লেখ করেছে। সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের তাপলেজুং জেলার ওলাংচুং গোলা এলাকার কাছাকাছি, নেপাল-তিব্বত সীমান্তবর্তী অঞ্চলে ভূমিকম্পটির উৎপত্তি।


সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ভারতের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বিহার, মেঘালয় ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায়ও ভূকম্পন টের পেয়েছেন স্থানীয় বাসিন্দারা। হিমালয়সংলগ্ন এলাকাগুলোতে কম্পন অনুভূত হওয়ায় অনেকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


এদিকে একই দিন ভোরে ভারতের আসাম রাজ্যের কার্বি আংলং জেলায় আরও একটি ভূমিকম্প হয়েছে। এনসিএসের তথ্য অনুযায়ী, ভোর ৩টা ৩৯ মিনিটে আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল ২ দশমিক ৫। ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। এর অবস্থান ছিল ২৫ দশমিক ৭৪৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৩ দশমিক ৩৫৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।


সূত্র: ইউএসজিএস ও এনডিটিভি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম