ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

গ্রামীণফোন গ্রাহকদের জন্য দুঃসংবাদ

#

নিজস্ব প্রতিবেদক

০৯ জানুয়ারি, ২০২৪,  8:15 PM

news image

রিচার্জ নিয়ে প্রাহকদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে মোবাইল ফোন অপারেটর কোম্পানি গ্রামীণফোন। নির্দেশনায়, প্রিপেইড গ্রাহকদের জন্য রিচার্জের সর্বনিম্ন সীমা নির্ধারণ করেছে গ্রামীণফোন। বুধবার (১০ জানুয়ারি) থেকে গ্রামীণফোনের গ্রাহকরা সর্বনিম্ন ৩০ টাকা রিচার্জ করতে পারবেন। এর কমে তারা গ্রাহকরা রিচার্জ করতে পারবেন না। কোম্পানির পক্ষ থেকে ইতোমধ্যেই গ্রাহকপর্যায়ে এসএমএস এবং মাই জিপি অ্যাপে নোটিফিকেশন দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, প্রিয় গ্রাহক, আগামী ১০ জানুয়ারি থেকে সর্বনিম্ন রিচার্জ অ্যামাউন্ট ৩০ টাকা করা হবে। তবে ৩০ টাকার নিচের রিচার্জ অফার এবং স্ক্র্যাচ কার্ড আগের মতোই ব্যবহার করা যাবে। উল্লেখ্য, শুরু থেকেই গ্রামীণফোনে সর্বনিম্ন রিচার্জ ১০ টাকা ছিল। তবে ২০২২ সালের জুলাই থেকে সর্বনিম্ন রিচার্জের পরিমাণ ২০ টাকা করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম