ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

গ্যাস সিলিন্ডারে ফেন্সিডিল- প্রাইভেটকার মোটরসাইকেল জব্দ গ্রেফতার-২

#

১২ মার্চ, ২০২৪,  10:56 PM

news image

আবুল হোসেন বাবলুঃ প্রাইভেটকার ও মোটরসাইকেল যোগে গ্যাস সিলিন্ডারের ভিতরে বিশেষ কৌশলে ফেন্সিডিল বহনকালে অভিযানে ৩৯৪ বোতল ফেন্সিডিলসহ দুই শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব ১৩। মঙ্গলবার ১২ মার্চ ভোর রাতে র‌্যাব-১৩'র গাইবান্ধা ক্যাম্প গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার অন্তর্ভুক্ত হিরকমোড় এলাকায় কতিপয় মাদক কারবারি একটি প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারের ভিতরে বিশেষ কৌশলে ফেন্সিডিল লুকিয়ে এবং একটি মোটরসাইকেল নিয়ে বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল উল্লেখিত স্থানে অভিযান চালায়। এ সময় প্রাইভেটকারটি তল্লাশি করলে গ্যাস সিলিন্ডারের ভিতর থেকে ৩৯৪ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ ২জন শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। মঙ্গলবার র্যাব-১৩'র অধিনায়কের পক্ষে ফ্লাইট লেফটেন্যান্ট স্কোয়াড্রন লীডার উপ-পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধৃত মাদক কারবারিরা লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার অন্তর্ভুক্ত মধ্য গড্ডিমারি গ্রামের শাহ জালাল এর ছেলে রুবেল হোসেন ও গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার অন্তর্ভুক্ত নুনিয়াগাড়ি গ্রামের আব্দুস সামাদ মন্ডলের ছেলে ইউসুফ মন্ডল @ লেবু। অভিযানকালে একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল জব্দ করেছে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারিরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা কৌশলে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক কারবারিদের বিরুদ্ধে র্যাবের গোপন অনুসন্ধান চলছে। ধৃত আসামীদ্বয়কে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম