ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত এখনও বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় লিপ্ত: রিজভী কক্সবাজারের ইনানী সেই গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা: শফিকুর রহমান কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাংলাদেশের নতুন পদক্ষেপ ‘জ্বালানি-সার কিনতে ২ থেকে ৩ গুণ দাম দিতে হচ্ছে বলে কোষাগারে চাপ পড়ছে’ ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রসহ বিপিডিবির সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নেতাকর্মীদের বসত বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেফতার ৮

গ্যাটকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠন শুনানি ২৯ আগস্ট

#

নিজস্ব প্রতিবেদক

৩০ জুলাই, ২০২৩,  8:23 PM

news image

গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য নতুন দিন নির্ধারণ করেছেন আদালত। আগামী ২৯ আগস্ট নতুন এ দিন ধার্য করা হয়েছে। রোববার (৩০ জুলাই) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৩ নম্বর বিশেষ আদালতের বিচারক আলী হোসেনের আদালতে মামলাটির অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। এ মামলার আসামি সৈয়দ তানভির আহমেদ ও সৈয়দ গালিব আহমেদের পক্ষে তাদের আইনজীবী অব্যাহতি চেয়ে শুনানি করেন। এছাড়া এদিন অন্যান্য আসামি পক্ষের আইনজীবীরা অভিযোগ গঠন শুনানি পেছাতে সময় আবেদন করেন। এসময় আদালত তা মঞ্জুর করে নতুন দিন ধার্য করেন। খালেদা জিয়ার আইনজীবী হান্নান ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী চার দলীয় জোট সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা করেন। মামলার পরদিন খালেদা জিয়া ও কোকোকে গ্রেপ্তার করা হয়। ওই বছরের ১৮ সেপ্টেম্বর মামলাটি অন্তর্ভুক্ত করা হয় জরুরি ক্ষমতা আইনে। পরের বছর ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়। মামলার অভিযোগপত্রে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকার ক্ষতি করেছেন। মামলার ২৪ আসামির মধ্যে ১১ জন এরই মধ্যে মারা গেছেন। মামলার জীবিত আসামিরা হলেন- সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান কমোডর জুলফিকার আলী, প্রয়াত মন্ত্রী কর্নেল (অব.) আকবর হোসেনের স্ত্রী জাহানারা আকবর, দুই ছেলে ইসমাইল হোসেন সায়মন ও এ কে এম মুসা কাজল, এহসান ইউসুফ, সাবেক নৌসচিব জুলফিকার হায়দার চৌধুরী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক সদস্য এ কে রশিদ উদ্দিন আহমেদ, গ্লোবাল অ্যাগ্রোট্রেড প্রাইভেট লিমিটেডের (গ্যাটকো) পরিচালক শাহজাহান এম হাসিব, গ্যাটকোর পরিচালক সৈয়দ তানভির আহমেদ ও সৈয়দ গালিব আহমেদ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান এ এস এম শাহাদত হোসেন, বন্দরের সাবেক পরিচালক (পরিবহন) এ এম সানোয়ার হোসেন ও বন্দরের সাবেক সদস্য লুৎফুল কবীর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম