ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
মহানাটকীয় ৩-৩ ড্রয়ে নকআউটে অস্ট্রিয়া ও আলজেরিয়া অদম্য মেসি, বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোলের নতুন কীর্তি পেলে-ম্যারাডোনা-রোনালদো যা পারেননি, তা-ই করে দেখালেন মেসি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন নিয়েছেন ৭৯ লাখ টাকা মেসি-জাদুতে জর্ডান বধ, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ৩২-এ আর্জেন্টিনা ইরানের ১ম সমীকরণ মিস, এখন বাকি মাত্র ২টা লাইফলাইন! ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

গৌরনদীতে ট্রাক চাঁপায় নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

২৪ জুন, ২০২৪,  12:53 PM

news image

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর উপজেলার বাটাজোর বাইচখোলা নামক এলাকায় ট্রাক চাঁপায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন-গৌরনদীর সাকোকাঠী গ্রামের মাছ ব্যবসায়ী বরুন দাস (৫৫) ও ভ্যান চালক বাবুগঞ্জের আগরপুর গ্রামের বাসিন্দা আয়নাল বেপারী (৬০)। সোমবার (২৪ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা দেশ টিভিকে জানিয়েছেন, ভোরে আগরপুর থেকে মাছ কেনার জন্য প্রতিদিনের মতো ব্যাটারীচালিত ভ্যানযোগে গৌরনদীর মাহিলাড়া বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন বরুন ও আয়নাল। পথিমধ্যে বাটাজোড় বাইচখোলা নামক স্হানে পৌঁছলে বরিশালগামী একটি ট্রাক বেপরোয়াগতিতে যাওয়ার সময় ভ্যানটিকে চাঁপা দেয়। এতে ঘটনাস্হলেই মাছ ব্যাবসায়ী বরুন দাস ও ভ্যানচালক আয়নাল বেপারী নিহত হয়। ওসি আরও জানান, পুলিশ ট্রাকটিকে আটক করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম