ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

গোসলে নেমে নিখোঁজ সেই মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

০১ জুন, ২০২৪,  10:32 AM

news image

রূপসা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ৩২ ঘণ্টা পর খুলনার মাদ্রাসাছাত্র মো. শাহ দিশান কবীরের (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩১ মে) রাত সাড়ে ৯টার দিকে পূর্ব রূপসা ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার (৩০ মে) দুপুর সোয়া ১টার দিকে পূর্ব রূপসা বাজার ঘাট এলাকার অদূরে গোসল করতে নেমে নিখোঁজ হয় দিশান। সে খুলনা মহানগরীর নিউমার্কেট এলাকার হুমায়ুন কাবীরের ছেলে। রূপসা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত সাড়ে ৯টার দিকে পূর্ব রূপসা ঘাট পল্টুন এলাকা থেকে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে। মরদেহ উদ্ধারের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের প্রস্তুতি চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম