ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৩ এপ্রিল, ২০২৪,  11:58 AM

news image

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে সাইফুল (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।  মঙ্গলবার রাতে কোনো এক সময় উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্তে এ ঘটনা ঘটে। তিনি ওই ইউনিয়নের নগরপাড়ার হাসান আলীর ছেলে।  স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে সাইফুলসহ কয়েকজন রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যান। এ সময় ভারতের ১৫৯, বিএসএফের ইটাঘাটা বিওপির টহলরত সদস্যরা গুলি চালালে সাইফুল ঘটনাস্থলেই মারা যান। তার লাশ ভারতের অভ্যন্তরে রয়েছে বলে তারা জানায়।  রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তার পরিবার বিষয়টি তাকে অবহিত করেছে। ১৬- বিজিবির রোকনপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার আজাদ রহমান বলেন, বিষয়টি আমরা শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম