ঢাকা ২৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল বাস ভাড়া বাড়াল সরকার মনিরা শারমিনেরও মনোনয়ন বাতিল তীব্র তাপে পুড়ছে রাজশাহী, ঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ এ বছরেই চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমান প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব নয়: ইরান সংরক্ষিত নারী আসন: বিএনপির ৩৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আরও দুই জেলায় নতুন ডিসি নিয়োগ দেশে স্বর্ণের দামে বড় পতন, আজ থেকে নতুন দাম জয়পুরহাটে গোসল করতে নেমে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

গোবিন্দগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

২৭ অক্টোবর, ২০২৫,  11:15 AM

news image

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্ত্রী আজেদা বেগমকে (৩০) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী শামীম মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শামীম মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের কানিপাড়া (মাস্তা) গ্রামের মৃত মাফু ফকিরের ছেলে। তিনি স্থানীয় একটি হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন। বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, আজেদা বেগমকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় নিহতের চাচা আশরাফ আলী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলারর পরই অভিযান চালিয়ে আসামি শামীমকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এর আগে গত মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১টার দিকে গোবিন্দগঞ্জ পৌর এলাকার এমপিপাড়া এলাকায় ভাড়া বাসায় পারিবারিক কলহের জেরে স্বামী শামীম তার স্ত্রী আজেদাকে ধারালো ছুরি দিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আজেদা বেগম গোবিন্দগঞ্জ উপজেলার চাঁদপাড়া এলাকার মৃত রাজা মিয়ার মেয়ে। সংসার জীবনে তাদের আতিক (৮) এক ছেলে নামে আট বছর বয়সী ছেলে আতিক ও সোনিয়া (১৬) নামে মেয়ে সন্তান রয়েছে। অন্যের বাসায় কাজ করতেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম