ঢাকা ২৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি: সিইসি বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দেয়া হয়েছিল: রিজভী মালয়েশিয়াগামী কর্মীদের ৩১ অক্টোবর থেকে স্বাস্থ্য পরীক্ষা শুরু মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান হাসপাতালের দালাল চক্র ফ্যাসিস্ট সরকারের সৃষ্টি: স্বাস্থ্যমন্ত্রী ৩৬ দিনের অচলাবস্থা কাটিয়ে সীমিত পরিসরে শুরু চুয়েটের শিক্ষা কার্যক্রম সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন আমরা একটি শক্তিশালী জাতীয় সরকার গঠন করবো: নেতানিয়াহু সরকারি বেতন দিতে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

#

০৪ নভেম্বর, ২০২৪,  8:23 PM

news image

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় রাসেল মিয়া (৩০) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। রোববার রাত ৯টার দিকে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের বকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল মিয়া উপজেলার পৌর শহরের প্রধান পাড়ার দুলা মিয়ার ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ বলেন,  রাসেল মিয়া বাড়ি থেকে মোটরসাইকেলযোগে গোবিন্দগঞ্জ শহরের দিকে দ্রুত যাচ্ছিল। বগুড়া-রংপুর মহাসড়কের বকচর এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে যায়। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া পথে তিনি মারা যান। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম