ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে

গোপালগঞ্জ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিদায় সংবর্ধনা ও নবাগত নির্বাহী প্রকৌশলীকে বরণ

#

১১ মার্চ, ২০২৫,  10:16 PM

news image

গোপালগঞ্জ প্রতিনিধিঃ  গোপালগঞ্জ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কে, এম, হাসানুজ্জামান -এর বদলিজনিত বিদায় সংবর্ধনা ও  নবাগত নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুদুল আলমকে বরণ করে নিলেন গোপালগঞ্জ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সোমবার (১০ মার্চ) দুপুরে গোপালগঞ্জ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি) গোপালগঞ্জ বিভাগ। গোপালগঞ্জ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সদ্য বিদায়ী নির্বাহী প্রকৌশলী কে, এম, হাসানুজ্জামান গোপালগঞ্জে নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদানের পর থেকেই সততা ও নিষ্ঠার সাথে নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব সুনামের সাথে পালন করে চলেছেন। সরকারি চাকুরির নীতিমালা অনুসারে তাকে গোপালগঞ্জ জেলা থেকে মাদারীপুর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী পদে স্বাভাবিক নিয়মে বদলি করা হয়। এদিকে মাদারীপুর জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দীর্ঘদিন যাবত সততা ও নিষ্ঠার সাথে দায়িত্বরত নির্বাহী প্রকৌশলীকে গোপালগঞ্জ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী পদে যোগদানের আদেশ দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ফুল ও সম্মাননা ক্রেস্ট দিয়ে সদ্য বদলি জনিত বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে বিদায় সংবর্ধনা প্রদান করেন এবং নবাগত নির্বাহী প্রকৌশলীকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন। এ সময় গোপালগঞ্জ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ ইব্রাহীম খলিল ফারুকী, সহকারী প্রকৌশলী মোঃ এনামুল হক, উপ-সহকারী প্রকৌশলী সজল কর্মকার, অনিমেষ বাড়ৈ, মোঃ কামরান হোসেন বাবু, সোহাগ হোসেন, কোষাধ্যক্ষ মোঃ মজিবুর রহমান, অফিস সহকারী মোঃ মমিনুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম