ঢাকা ২৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে ভারতে ৫ জনের মৃত্যু ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি: সিইসি বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দেয়া হয়েছিল: রিজভী মালয়েশিয়াগামী কর্মীদের ৩১ অক্টোবর থেকে স্বাস্থ্য পরীক্ষা শুরু মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান হাসপাতালের দালাল চক্র ফ্যাসিস্ট সরকারের সৃষ্টি: স্বাস্থ্যমন্ত্রী ৩৬ দিনের অচলাবস্থা কাটিয়ে সীমিত পরিসরে শুরু চুয়েটের শিক্ষা কার্যক্রম সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন

গোপালগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নারীসহ নিহত ৫, আহত ১০

#

নিজস্ব প্রতিনিধি

০১ সেপ্টেম্বর, ২০২৪,  4:58 PM

news image

গোপালগঞ্জের কাশিয়ানিত বাস-ট্রাক সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ২০ জন। তাৎক্ষণিতভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। রবিবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে কাশিয়ানি উপজেলার মাঝিঘাটিতে এ দুর্ঘটনা ঘটে। ভাঙা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আবদুল্লাহ আল বাকি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুছড়ে যায় এবং ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে দুর্ঘটনাস্থলে ৫জন নিহত হয় এবং আহত হয় ২০ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। মারাত্মক আহত ১৭ জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম