ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে ভারতে ৫ জনের মৃত্যু ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি: সিইসি বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দেয়া হয়েছিল: রিজভী মালয়েশিয়াগামী কর্মীদের ৩১ অক্টোবর থেকে স্বাস্থ্য পরীক্ষা শুরু মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান হাসপাতালের দালাল চক্র ফ্যাসিস্ট সরকারের সৃষ্টি: স্বাস্থ্যমন্ত্রী ৩৬ দিনের অচলাবস্থা কাটিয়ে সীমিত পরিসরে শুরু চুয়েটের শিক্ষা কার্যক্রম সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন

গোপালগঞ্জে বজ্রপাতে নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

০৭ মে, ২০২৪,  4:40 PM

news image

গোপালগঞ্জে পৃথক বজ্রপাতের ঘটনায় শ্রমিকসহ দুইজন নিহত হয়েছেন। কাশিয়ানী উপজেলা এবং মুকসুদপুর উপজেলায় এসব বজ্রপাতের ঘটনা ঘটে। নিহতরা হলেন, খুলনার বৈঠাঘাটা গ্রামের বাসিন্দা সুকান্ত এবং মুকসুদপুরের বরমপাল্টা গ্রামের হরষিত পান্ডের ছেলে অমৃত পাণ্ডে। সুকান্ত কাশিয়ানী উপজেলার পাথর গ্রামে শ্রমিক হিসেবে ধান কাটতে এসেছিলেন। কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া ইউপি চেয়ারম্যান দেবদুলাল বিশ্বাস বলেন, সোমবার বিকালে সুকান্ত পাথর গ্রামের মিহির বিশ্বাসের জমির ধান কেটে ধানের বোঝা মাথায় নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রপাতে নিহত হন তিনি। বজ্রপাতে অপর এক কৃষক আহত হয়েছেন। মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের চেয়ারম্যান শ্যামল কান্তি বোস জানান, অমৃত পান্ডে নিজের জমির ধান কেটে ধানের বোঝা মাথায় নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাতে আহত হন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অমৃত পান্ডে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম