ঢাকা ১৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
৯ ক্ষেত্রে ব্যয় কমাতে সরকারের বিশেষ নির্দেশনা জামিনে কারামুক্ত হলেন বাউলশিল্পী আবুল সরকার বর্ষবরণে ইলিশের দামে রেকর্ড এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার: বাণিজ্যমন্ত্রী রিমান্ড শেষে কারাগারে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আগামী সপ্তাহ থেকে ভারতীয় ভিসা পাবেন বাংলাদেশিরা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ফরিদপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে খাদে উল্টে পড়ল বাস, হতাহত ৩১ পহেলা বৈশাখে নিরাপত্তার কোনো হুমকি নেই: র‍্যাব ডিজি ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ সাতক্ষীরায় এক চেয়ারম্যানের বাড়ি থেকে ৬ ব্যারেল ডিজেল জব্দ

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

১৯ মে, ২০২৪,  10:35 AM

news image

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও অপর দুইজন আহত হয়েছেন। নিহতরা হলো- সদর উপজেলার ঘোষেরচর দক্ষিণপাড়া গ্রামের বাবু শেখের ছেলে ৫ম শ্রেণির ছাত্র রামিম শেখ (১০) এবং কাশিয়ানী উপজেলার পুইশুর গ্রামের আব্দুল আলী মোল্লার ছেলে জুয়েল মোল্লা (৪২)। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার সন্ধ্যায় সদর উপজেলার চাপাইল সড়কে ট্রলির নিচে চাপা পড়ে রামিম শেখ মারাত্মক আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। অন্যদিকে, রাত সাড়ে ৮টার দিকে কাশিয়ানী থেকে মোটরসাইকেলে করে গোপালগঞ্জ মহিলা কলেজের শিক্ষক পিনাকী রঞ্জন দাস (৫৭), এম.এইচ.খান কলেজের শিক্ষক বাবুল সরকার (৪৮) এবং ইমাদ পরিবহনের সুপারভাইজার জুয়েল মোল্লা (৪২) জেলা শহরে যাচ্ছিলেন। শহরের কাছেই হরিদাসপুর এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলটিকে সেতু পরিবহনের একটি বাস ধাক্কা দিলে তারা ছিটকে পড়েন। তিনজনই মারাত্মক আহত হন। আহত অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুপারভাইজার জুয়েল মোল্লা মারা যান। অপর আহত দুই শিক্ষক গোপালগঞ্জ মহিলা কলেজের শিক্ষক পিনাকী রঞ্জন দাস ও এম.এইচ.খান কলেজের শিক্ষক বাবুল সরকারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম