ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

গেন্ডারিয়ায় আগুনে পুড়ল ১০ দোকান

#

নিজস্ব প্রতিবেদক

২৯ জানুয়ারি, ২০২৩,  11:20 AM

news image

রাজধানীর গেন্ডারিয়ায় আগুন লেগে টিন শেডের ১০টি দোকান ও একটি রিকশার গ্যারেজ পুড়ে গেছে। আজ রোববার ভোর সোয়া ৪টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোর ৪টা ২১ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সূত্রাপুর ও পোস্তগোলা স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।

ভোর পৌনে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৫টা ৪০ মিনিটে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিস কর্মীরা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অগ্নিকাণ্ডে প্রাণহানি ঘটেনি। তবে টিন শেডের ছোট ছোট ১০টি দোকান ও একটি রিকশার গ্যারেজ আগুনে পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্তের পর এ বিষয়ে নিশ্চিতভাবে বলা যাবে বলে ফায়ার সার্ভিসের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম