ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
গুঞ্জনের অবসান ঘটালেন সামান্থা, বললেন ‘মাতৃত্বকালীন ছুটিতে যেতে হবে’ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের সৌদিতে সাড়ে ৫ হাজার পাকিস্তানি ভিক্ষুক আটক রেকর্ড টানা ১৪ বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের একদিনে ৩ দেশে শক্তিশালী ভূমিকম্প, কী বলছেন বিশেষজ্ঞ দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প জনপ্রিয় হচ্ছে ডিজিটাল লেনদেন সাপাহার সীমান্তে পুশইনের চেষ্টা, ৯ নারী-শিশুকে ফেরত নিল বিএসএফ

গুলিস্তানে তানজিল পরিবহন বাসে আগুন

#

নিজস্ব প্রতিবেদক

০৪ ডিসেম্বর, ২০২৩,  3:09 PM

news image

নবম দফায় বিএনপির ডাকা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর গুলিস্তানে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে পীর ইয়ামেনী মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। বাসটি তানজিল পরিবহনের বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, দুপুর ২টা ২৫ মিনিটের দিকে গুলিস্তান মাঠের সামনে একটি বাসে আগুন দেওয়ার খবর আসে। সঙ্গে সঙ্গে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হয়। প্রাথমিকভাবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য জানাতে পারেননি তিনি। এদিকে গাজীপুরের কাশিমপুরে একটি চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৪ ডিসেম্বর) সকালে কাশিমপুরের জিরানী বাজার এলাকায় চন্দ্রা-নবীনগর সড়কে এ ঘটনা ঘটে। ঠিকানা পরিবহনের ওই বাসটি চন্দ্রা ত্রিমোড় থেকে ঢাকার দিকে যাচ্ছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম