ঢাকা ০২ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
এইচএসসি পরীক্ষা: প্রথমবারের মতো কেন্দ্রে পুলিশের বডি ওর্ন ক্যামেরায় নজরদারি অভিবাসীবিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা উড়তে থাকা ফ্রান্সকে মাটিতে নামাতে পারে ‌‘অতি-আত্মবিশ্বাস’ ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই মেসি-রোনালদোকে ‘অনুপ্রেরণা’ বললেন কেইন, জানালেন আড়ালে করা কঠোর পরিশ্রমের কথা বাংলাদেশের টি-টুয়েন্টি সিরিজের দল ঘোষণা অভিন্ন প্রশ্নপত্রে সারাদেশে এইচএসসি পরীক্ষা শুরু ১০০ মিলিয়ন পাউন্ডে টোনালিকে দলে টানছে টটেনহ্যাম ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে প্রায় আড়াই হাজার আসছ পূর্ণ সূর্যগ্রহণ, যারা দেখতে পারবেন

গুলিস্তানের টিনশেড মার্কেটে আগুন

#

নিজস্ব প্রতিবেদক

০৩ সেপ্টেম্বর, ২০২২,  11:38 AM

news image

রাজধানীর গুলিস্তানের টিনশেড মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোররাত ৫টার দিকে ওই মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা (ডিউটি অফিসার) রাশেদ বিন খালিদ বলেন, আজ ভোরে গুলিস্তানের টিনশেড মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিস ৪টা ৫৯ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পাঠায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় অগ্ননির্বাপণ কর্মীরা ৫টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে পুরোপুরো এখনো নেভেনি। তাই ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যাচ্ছে না। এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম