ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি-আর’ পরিকল্পনা আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সম্মেলন শুরু

#

নিজস্ব প্রতিবেদক

১৯ নভেম্বর, ২০২২,  9:31 PM

news image

গাজীপুর মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। আজ শনিবার দুপুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। ২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর আজ প্রথম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে সম্মেলন মঞ্চে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রুমানা আলী টুসি, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা। কিছুক্ষণের মধ্যেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্মলনস্থলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন। আজ সকাল থেকেই বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে সম্মেলনস্থলের উদ্দেশে আসা শুরু করেছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। পদপ্রত্যাশী নেতা ও তাদের কর্মী-সমর্থকদের পোস্টার, ব্যানার, ফেস্টুন ও শত শত তোরণে ছেয়ে গেছে পথঘাট। কেন্দ্রীয় নেতাদের নজর কাড়তে টঙ্গীর পর থেকে সমাবেশস্থল পর্যন্ত নির্মাণ করা হয়েছে তোরণ। ইতোমধ্যে সম্মেলনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সম্মেলনকে ঘিরে মহানগর ও জেলার নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা যাচ্ছে। আজকের সম্মেলনে কে সভাপতি ও সাধারণ সম্পাদক হবেন তা নিয়ে চলছে আলোচনা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম