ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

গাজীপুর থেকে ঢাকায় প্রবেশে ডিএমপির নির্দেশনা

#

নাসরিন পারভীন

১৩ নভেম্বর, ২০২১,  10:45 AM

news image

গাজীপুর থেকে ঢাকায় প্রবেশের পথে আব্দুল্লাহপুর ব্রিজটি চলাচলের অনুপযুক্ত হওয়ায় সাময়িকভাবে সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। বিকল্প ব্যবস্থা হিসেবে জনসাধারণের সহজ চলাচলের সুবিধার্থে যৌথভাবে ওয়ান ওয়ে সিস্টেম চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। গতকাল শুক্রবার (১২ নভেম্বর) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।ডিএমপি জানায়, ঢাকা মেট্রোপলিটন এলাকা থেকে গাজীপুরে প্রবেশের জন্য আব্দুল্লাহপুর বামে মোড় নিয়ে কামারপাড়া ডানে মোড় নিয়ে মুন্নুগেট রাস্তা ব্যবহার করতে হবে।আর গাজীপুর থেকে ঢাকা মেট্রোপলিটন এলাকায় প্রবেশের জন্য আব্দুল্লাহপুরে সাম্প্রতিক সময়ে নির্মিত অস্থায়ী বেইলি ব্রিজ ব্যবহার করতে হবে। ঢাকা জেলার আশুলিয়া ও রাজধানীর মিরপুর থেকে আসা গাড়িগুলো ধউর হয়ে কামারপাড়া এসে বামে মোড় নিয়ে মুন্নুগেট দিয়ে ডানে মোড় নিয়ে ওয়ান ওয়ে সিস্টেম ফলো করে আব্দুল্লাহপুরে অস্থায়ী বেইলি ব্রিজ ব্যবহার করে ঢাকা মেট্রোপলিটন এলাকায় প্রবেশ করতে পারবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনসাধারণকে বিকল্প সড়কে চলাচলের জন্য অনুরোধ করেছে

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম