ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

গাজীপুরে র‌্যাব ফোর্সেস ট্রেনিং স্কুলে আভিযানিক মহড়া-২০২২ অনুষ্ঠিত

#

নিজস্ব প্রতিবেদক

২৮ জুলাই, ২০২২,  9:42 PM

news image

গাজীপুরে র‌্যাব ফোর্সেস ট্রেনিং স্কুল আভিযানিক মহড়া-২০২২ অনুষ্ঠিত। বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় গাজীপুর মহানগরীর পোড়াবারী এলাকায়  র‌্যাব ফোর্সেস ট্রেনিং স্কুলে এ মহড়া অনুষ্ঠিত হয়। ডিজি র‌্যাব ফোর্সেস চৌধুরী আবদুল্লাহ আল মামুন, (বিপিএম (বার) পিপিএম)সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) তারিক আহমেদ সিদ্দিক,আরসিডিএস, পিএসসি। 

মহড়ায় অতিথি হিসেবে যোগ দেন মোল্যা নজরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার), পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। আভিযানিক মহড়া শেষে পুলিশ কমিশনার মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ও ডিজি র‌্যাব ফোর্সেস এর সাথে একান্ত আলাপচারিতায় মিলিত হন। এ সময় মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা পুলিশ কমিশনার কর্তৃক গৃহীত রোড ডিসিপ্লিন আনয়ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং একে টেকসই করার আহবান জানিয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত দিকনির্দেশনা প্রদান করেন। পরে পুলিশ কমিশনার প্রধান অতিথিকে চলমান অভিযানের ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে আশ্বস্ত করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, এডব্লিউসি, পিএসসি, কমান্ড্যান্ট, বাংলাদেশ সমরাস্ত্র কারখানা, র‌্যাব ফোর্সেস এবং স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম