ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

গাজীপুরে যুবক খুন

#

নিজস্ব প্রতিবেদক

০৮ নভেম্বর, ২০২৩,  10:44 AM

news image

গাজীপুরের নাওজোর এলাকায় এক তেল ব্যবসায়ী যুবক খুন হয়েছেন। তার নাম রহিম মিয়া (৩৫) তার বাড়ি ঝালকাঠি জেলায়। তিননগরীর নাওজোর এলাকার জনৈক আরিফ হোসেনের বাড়ির ভাড়াটিয়া। মঙ্গলবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। পরে বাসন থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেন। বাসন থানার পরিদর্শক তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, মহানগরীর নাওজোর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে খুচরা তেলের দোকান দিয়ে ব্যবসা করতেন রহিম মিয়া। রাত সাতটার দিকে লোকজন দোকানে গিয়ে দেখতে পায় রহিম মিয়া দোকানের মধ্যে মৃত অবস্থায় পড়ে রয়েছেন। তার মুখে ও মাথায় খতের চিহৃ রয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান। কি কারণে কারা তাকে খুন করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম