ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

গাজীপুরে ঝুটের গুদামে আগুন

#

নিজস্ব প্রতিবেদক

১৩ নভেম্বর, ২০২২,  10:09 AM

news image

গাজীপুর মহানগরের কোনাবাড়ি জেলখানা রোড এলাকায় ঝুটের গুদামে অগ্নিকাণ্ড হয়েছে। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ছয় ঘণ্টার চেষ্টায় আজ রবিবার সকাল ৭টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন বলেন, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ি জেলখানা রোড এলাকায় সেলিম শেখের মালিকানাধীন ঝুট গুদামে আগুন লাগে। রাত পৌনে ২টার দিকে খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রথমে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।আগুনের মাত্রা বাড়তে থাকায় আশপাশের ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় পাঁচ ঘণ্টা পর সকাল সাড়ে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম