ঢাকা ১৩ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর নির্দেশে সড়ছে ঢাকা-আরিচা মহাসড়কের বর্জ্যের ভাগাড় জনগনের সেবা করে আমরা মন জয় করবো, জনগনের পাশে দাঁড়াবো : আমান উল্লাহ আমান বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী সিলেট সীমান্তে ভারতীয় নাগরিকের গুলিতে বাংলাদেশি যুবক নিহত গ্যাস লাইন মেরামতের সময় অগ্নিকাণ্ডে দগ্ধ ৩ ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা বিশেষ মহলের স্বার্থে আমাকে গ্রেফতার করা হয়েছিল: পরীমণি সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ৩১

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ নভেম্বর, ২০২৩,  11:04 AM

news image

ফিলিস্তিনের গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ৩১ জন নিহত এবং বহু লোক আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সন্ধ্যায় উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের ভেতরে ১২টি বাড়ি লক্ষ্য করে বিমান হামলা করে দখলদার ইসরায়েলি বাহিনী। হামলায় কয়েক ডজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে দেশটির সরকারি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে। ওয়াফা বলছে, ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আরও কয়েক ডজন ফিলিস্তিনি আহত হয়েছেন। বেশ কয়েক দিন ধরে গাজার শরণার্থী শিবিরগুলোতে হামলা চালাচ্ছে ইসরায়েল। এসব হামলায় বেসামরিক নাগরিকদের প্রাণহানির ঘটনাও ঘটছে। তবে ইসরায়েল দাবি করে আসছে, তারা হামাসের কমান্ডারদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। বেসামরিক নাগরিকরা তাদের টার্গেট নয়। এর আগে, চলতি মাসের শুরুতে টানা তিন দিন জাবালিয়া শরণার্থী ক্যাম্পে হামলা চালায় ইসরায়েল। সেই হামলায় ১৯৫ জন নিহত এবং ১২০ জন নিখোঁজ হন। এ ছাড়া প্রায় একই সময়ে গাজার বুরেজ শরণার্থী শিবিরে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত ১৫ জন নিহত হন। উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামলার পর ইসরায়েলের বেশ কিছু নাগরিককে বন্দি করে তারা। এর জবাবে গাজার শাসক গোষ্ঠীকে ‘মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার’ প্রতিজ্ঞা করে পাল্টা অভিযান শুরু করে ইসরায়েল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম