ঢাকা ২৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি-প্রতিষ্ঠান ভারতে খুন হওয়া সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার মজুরি কাঠামো ঘোষণার পর আজও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা

গাজায় নিহতের সংখ্যা ছাড়ালো সাড়ে ২৩ হাজার

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ জানুয়ারি, ২০২৪,  10:52 PM

news image

ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ২৩ হাজার ৭০৮ জনে দাঁড়িয়েছে। তাছাড়া আহত হয়েছেন ৬০ হাজারের বেশি। গত ৭ অক্টোবার থেকে ফিলিস্তিনের গাজায় হামলা চালাচ্ছে দখলদার বাহিনী। হামাসের হামলায় এক হাজার ১৩৯ ইসরায়েলি নিহত হয়েছেন। এদিকে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাজায় গণহত্যার মামলা ভুল প্রমাণ করতে ব্যর্থ হয়েছে ইসরায়েল। শুক্রবার (১২ জানুয়ারি) নেদারল্যান্ডসের হেগে আদালতে গাজায় গণহত্যা মামলার শুনানির শেষদিন এমন দাবি করেন দক্ষিণ আফ্রিকার বিচারমন্ত্রী রোনাল্ড লামোলা। শুক্রবার পাল্টা বক্তব্য ও যুক্তি উপস্থাপন করেন ইসরায়েলি আইনজীবীরা। শুনানি শেষে এক সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়া রোনাল্ড লামোলা বলেন, ফিলিস্তিন ও গাজার বিভিন্ন গোষ্ঠীর মধ্য থেকে কিছু ব্যক্তি যাই করুক না কেন ও ইসরায়েলি নাগরিকদের উপর যত বড় হুমকিই থাক না কেন, গত বছরের ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় যে হামলা চালিয়ে যাচ্ছে তা মোটেই গ্রহণযোগ্য নয়। অন্যদিকে মার্কিন নেতৃত্বাধীন জোট ফের ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর আগের দিনও দেশটিতে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এনিয়ে টানা দ্বিতীয় রাতে ইয়েমেনের বিভিন্ন শহর লক্ষ্য করে হামলা চালালো পশ্চিমা জোট। মার্কিন কর্মকর্তারাও ইয়েমেনে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে ফের হামলার কথা স্বীকার করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম