ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু সীমান্তে অনুপ্রবেশ-গুজব ঠেকাতে সতর্ক বিজিবি: সেক্টর কমান্ডার কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুব মহিলা লীগ নেত্রী শর্মীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, শেষ দেখা হলো কারাফটকে ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয়, তৈরি হবে গ্রিন-ব্লু নেটওয়ার্ক রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না করে: প্রধানমন্ত্রী ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন

গাজায় দুইদিনের যুদ্ধবিরতির প্রস্তাব মিসরের

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ অক্টোবর, ২০২৪,  4:59 PM

news image

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি কয়েকজন ফিলিস্তিনি ও ইসরায়েলি বন্দি বিনিময়ের জন্য গাজায় দুইদিনের যুদ্ধবিরতির প্রস্তাব করেছেন। রোববার (২৭ অক্টোবর) কায়রোতে আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল মাদজিদ তেবোউনের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এই প্রস্তাব দেন তিনি। খবর আলজাজিরার। সিসি আরও জানান, গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছাতে অস্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়নের ১০ দিনের মধ্যে আলোচনা পুনরায় শুরু করা উচিত। ইসরায়েল ও মিসরীয় প্রতিনিধিরা কাতারে যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু করার জন্য বৈঠক করার সময় তার এই মন্তব্য সামনে এলো। গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যা ছাড়াও প্রায় ২৫০ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে বন্দী করে গাজায় নিয়ে আসে হামাস। একই দিন থেকে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় নির্বিচারে বোমা ও স্থল হামলা করে আসছে ইসরায়েল। দখলদার ইসরায়েলের হামলায় প্রায় ৪৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত নভেম্বরে কাতার ও মিসরের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে সাতদিনের একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। চুক্তির আওতায় হামাস শতাধিক ইসরায়েলি বন্দিকে মুক্তিও দেয়। তবে এখনো তাদের হাতে শতাধিক ইসরায়েলি বন্দি রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম