ঢাকা ২৬ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

গাজায় গণহত্যা বন্ধের নির্দেশ আন্তর্জাতিক আদালতের

#

নিজস্ব প্রতিবেদক

২৬ জানুয়ারি, ২০২৪,  9:28 PM

news image

ফিলিস্তিনের গাজায় গণহত্যা থেকে দখলদার ইসরায়েলকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসেজি)।শুক্রবার (২৬ জানুয়ারি) এ সংক্রান্ত একটি মামলার অন্তবর্তীকালীন রায়ে আদালতের প্রেসিডেন্ট মার্কিন বিচারক জে দোঙ্গু এই আদেশ দেন। তিনি বলেন, আদালত ইসরায়েলকে নির্দেশ দিচ্ছে, গাজায় গণহত্যা সংঘটিত যেন না হয় সেজন্য সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ইসরায়েলি সেনারা যেন কোনো ধরনের গণহত্যা সংঘটিত না করেন, সেদিকে খেয়াল রাখতে হবে। এর পাশাপাশি গণহত্যার নির্দিষ্ট (অভিযুক্ত) প্রমাণ সংরক্ষণ করতে হবে। এ ছাড়া গাজায় ত্রাণ পৌঁছানো এবং গণহত্যা প্রতিরোধে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে এক মাসের মধ্যে ইসরায়েলকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। গাজায় গণহত্যার ঘটনায় ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনতে গত বছরের শেষ দিকে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে মামলা করে দক্ষিণ আফ্রিকা। চলতি মাসের শুরুতে মামলাটির দুই দিনের শুনানি হয়। শুনানিতে জরুরি ভিত্তিতে ইসরায়েলকে সামরিক অভিযান বন্ধের নির্দেশ দিতে আদালতকে অনুরোধ করে দক্ষিণ আফ্রিকা। তবে ইসরায়েল আদালতকে এই মামলাটি সরাসরি খারিজ করে দিতে বলেছিল। এ বিষয়ে বিচারক জে দোঙ্গু বলেছিলেন, ইসরায়েলের বিরুদ্ধে করা মামলায় রায় দেওয়ার এখতিয়ার আইসেজির রয়েছে। ইসরায়েলের অনুরোধের প্রেক্ষিতে তারা এই মামলা খারিজ করবেন না। ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুযায়ী, গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় এখন পর্যন্ত ২৬ হাজার ৮৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ৬৪ হাজার ৪৮৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় অন্তত ১৮৩ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এদিকে ইসরায়েলকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তিনি বলেন, এটি করতে পারলেই তাদের আগ্রাসন ও হত্যাযজ্ঞ বন্ধ হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম