ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

গাজায় ইসরায়েলি হামলা-অনাহারে আরও ৭৬ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ জুলাই, ২০২৫,  4:53 PM

news image

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের ফলে সহিংসতা ও মানবিক সংকট আরও তীব্রতর হয়েছে। আল জাজিরাকে দেওয়া চিকিৎসা সূত্রের তথ্যমতে, শনিবার (২৬ জুলাই) এক দিনে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ৪২ জন ছিলেন ত্রাণের জন্য অপেক্ষমাণ মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি অবরোধের ফলে তৈরি দুর্ভিক্ষ পরিস্থিতিতে শনিবার আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর ফলে যুদ্ধ শুরুর পর অপুষ্টিজনিত কারণে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭ জনে, যাদের মধ্যে রয়েছে ৮৫ জন শিশু। মানবিক সংকট ঘিরে বিশ্বজুড়ে চাপ বাড়তে থাকায়, ইসরায়েল শনিবার রাতে ঘোষণা দেয় যে, রবিবার থেকে তারা ‘বেসামরিক এলাকা ও মানবিক করিডোরে’ তাদের সামরিক অভিযান আংশিকভাবে বিরত রাখবে, যাতে ত্রাণ বিতরণ কার্যক্রম চালানো সম্ভব হয়। তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ‘মানবিক বিরতি’ কোন কোন এলাকায় কার্যকর হবে, সে সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য দেয়নি। এছাড়া, তারা আবারও গাজায় ত্রাণ সরবরাহে ব্যর্থতার জন্য জাতিসংঘকে দায়ী করেছে—যা জাতিসংঘ এবং একাধিক মানবাধিকার ও ত্রাণ সংস্থা দৃঢ়ভাবে অস্বীকার করেছে। জাতিসংঘের কর্মকর্তারা বলেন, গাজায় নিরাপদে সহায়তা বিতরণের জন্য প্রয়োজনীয় অনুমতি ও নিরাপত্তা নিশ্চয়তা তারা পাননি, ফলে ইসরায়েলের এই অভিযোগ ভিত্তিহীন। সূত্র: আলজাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম