ঢাকা ২৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু সীমান্তে অনুপ্রবেশ-গুজব ঠেকাতে সতর্ক বিজিবি: সেক্টর কমান্ডার কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুব মহিলা লীগ নেত্রী শর্মীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, শেষ দেখা হলো কারাফটকে ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয়, তৈরি হবে গ্রিন-ব্লু নেটওয়ার্ক রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না করে: প্রধানমন্ত্রী ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘের

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ অক্টোবর, ২০২৩,  5:47 PM

news image

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।হামলা-অবরোধে ফিলিস্তিনিদের ‘সম্মিলিতভাবে শাস্তি দেয়া হচ্ছে', যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুষ্পষ্ট লঙ্ঘন বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৪ অক্টোবর) নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে দেয়া বক্তব্যে এসব কথা বলেন গুতেরেস। খবর বিবিসি’র। জাতিসংঘ মহাসচিব বলেন, ফিলিস্তিনিদের চরম দুর্ভোগ দূর করতে, মানবিক সহায়তা সহজ ও নিরাপদে বিতরণ করতে এবং হামাসের হাতে আটক ব্যক্তিদের মুক্তি নিশ্চিত করতে অবিলম্বে যুদ্ধবিরতির জন্য আমার আবেদন পুনর্ব্যক্ত করছি।  এসময় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস বিনা কারণে ইসরাইলে হামলা করেনি বলেও মন্তব্য করেন গুতেরেস। বলেন, গত ৫৬ বছর ধরে ইসরাইলের দখলদারিত্বের কারণেই হামাস এ হামলা চালিয়েছে। নিরাপত্তা পরিষদের উদ্দেশে গুতেরেস বলেন,  ফিলিস্তিনিদের অভিযোগগুলো যেমন হামাসের আক্রমণের বৈধতা দিতে পারে না, তেমনি হামাসের আক্রমণের জন্য ফিলিস্তিনিদের ওপর হামলাকেও বৈধতা দেয়া যায় না। ‘এ ধরনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে বেসামরিক নাগরিকদের সম্মান ও সুরক্ষার মৌলিক নীতিগুলোর বিষয়ে পরিষ্কার হওয়া অত্যন্ত জরুরি,’ যোগ করেন তিনি। তিনি আরও বলেন, তারা দেখেছে তাদের ভূখণ্ড স্থিরভাবে গ্রাস করা হয়েছে, তারা সহিংসতায় জর্জরিত হয়েছে, তাদের অর্থনীতির গলা টিপে ধরা হয়েছে, তাদের বাস্তুচ্যুত করা হয়েছে এবং বাড়িঘর ভেঙে ফেলা হয়েছে। এসব সমস্যার যে রাজনৈতিক সমাধানের আশা তাদের ছিল, সেটি হারিয়ে যাচ্ছে। এদিকে, নিরাপত্তা পরিষদে গুতেরেসের এমন মন্তব্যের পর তার তাৎক্ষণিক পদত্যাগ দাবি করেছে ইসরাইল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম