ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

গাছ কাটা বন্ধের দাবিতে নগর ভবন ঘেরাও

#

নিজস্ব প্রতিবেদক

২১ মে, ২০২৩,  12:10 PM

news image

ছবি : সংগৃহীত

রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ সড়কে উন্নয়নকাজের জন্য গাছ কেটে ফেলা হচ্ছে। এর প্রতিবাদে গত কয়েক দিন বিভিন্ন সংগঠন প্রতিবাদ কর্মসূচি পালন করছে। তারই অংশ হিসেবে গাছ কাটা বন্ধ করাসহ প্রাণ-প্রকৃতি ও পরিবেশ রক্ষার দাবিতে আজ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ভবন ঘেরাও কর্মসূচি পালন করবে বিভিন্ন সংগঠন।  এ উদ্দেশ্যে রোববার (২১ মে) সকাল থেকেই শাহবাগের দোয়েল চত্বরে জড়ো হয় আন্দোলনকারীরা। সেখান থেকে নগর ভবনে রওনা করে তারা। বেলা ১১টার দিকে নগর ভবন অভিমুখে যাত্রা করে বিভিন্ন সংগঠন।  শনিবার (২০ মে) বিকেলে ধানমন্ডি আবাহনী মাঠের সামনের চত্বরে ‘গাছের জন্য নগর ভবন ঘেরাও’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন গাছ রক্ষা আন্দোলনের সমন্বয়কারী আমিরুল রাজিব। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পরিবেশ বাঁচাও আন্দোলন বাংলাদেশের (বাপা) যুগ্ম সাধারণ সম্পাদক শারমিন মুরশিদ, বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, উদীচী শিল্পীগোষ্ঠীর সহসভাপতি জামসেদ আনোয়ার তপন, সাংগঠনিক সম্পাদক আরিফ নূর, যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা লিটন নন্দী, আন্দোলনের অন্যতম সংগঠক ছাত্রনেতা আদৃতা রায়। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন গ্রিন ভয়েসের সমন্বয়ক আলমগীর কবির। সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি জানানো হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম