ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য নেপালে আকস্মিক বন্যা: জাতিসংঘ মহাসচিবের শোক বিএনপি সরকারের ৬ মাসে জাতীয় গ্রিডে ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ সব আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম: রিজভী আলজেরিয়ায় দাবানলে অন্তত ১২ জনের মৃত্যু নেপাল বিপর্যয়, নেপথ্য কারণ নিয়ে বিজ্ঞানীদের বিশ্লেষণ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৬০ আইআরজিসির নতুন প্রধান কে এই ওয়াহিদি নেপালে ত্রাণ-উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়

গাইবান্ধায় বাসের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত, আহত ২

#

নিজস্ব প্রতিনিধি

১১ অক্টোবর, ২০২৫,  10:46 AM

news image

গাইবান্ধার সুন্দরগঞ্জে বাসের ধাক্কায় মো. রাজু মিয়া (৪০) নামের এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন দুইজন। শুক্রবার (১০ অক্টোবর) রাতে সুন্দরগঞ্জ-গাইবান্ধা সড়কের সদর মহিলা দাখিল মাদরাসার দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. রাজু মিয়া উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের থ্যালথ্যালা বাজার গ্রামের মৃত মেছের আলীর ছেলে। আহতরা হলেন- সাদুল্লাপুর উপজেলার ছান্দিয়াপুর গ্রামের মো. আবদুর রশিদ  প্রামাণিকের ছেলে মো. আলমগীর হোসাইন (৩৮) ও কামাপাড়া গ্রামের মো. আতোয়ার রহমান (৬০)। এরমধ্যে মো. আতোয়ার রহমান গুরুতর আহত হওয়ায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক। অপর আহত আলমগীর হোসাইন স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করেন।  আহত মো. আলমগীর হোসাইন বলেন, ভ্যানে করে আমরা সুন্দরগঞ্জের দিকে যাচ্ছিলাম। এ সময় বেপরোয়া যাত্রীবাহী বাসটি ধাক্কা দিলে যাত্রীসহ ভ্যান উল্টে যায়। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মো. রাজু মিয়া সেখানে মারা যান। মো. আতোয়ার রহমানের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের সদস্য মেম্বার মো. আলমগীর হোসেন দুর্ঘটনা ও রাজু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম