ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

গাইবান্ধায় অবৈধ মাটি বিক্রি বন্ধে অভিযান চালালেন সদর ইউএনও, ৩ ট্রাক্টর জব্দ

#

২৪ মার্চ, ২০২৪,  2:46 PM

news image

গাইবান্ধা জেলা প্রতিনিধি: নদীর পাশ থেকে অবৈধ মাটি তুলে বিক্রির অপরাধে গাইবান্ধায় অভিযান চালিয়ে তিনটি ট্রাক্টর (কাকড়া) গাড়ি জব্দ করেছেন সদর উপজেলার নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান। শনিবার বিকেলে তিনটি ট্রাক্টর গাড়ি জব্দ করেন। কিন্তু ট্রাক্টর ড্রাইভার ও জমির মালিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। রাতে ভ্রাম্যমানের মাধ্যমে একলক্ষ্য টাকা জরিমানা করে। জানা যায়, গাইবান্ধা সদর উপজেলার ২ নং মালিবাড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বড়ুয়া টারি গ্রামের মানস নদীর পাশে মাটি তুলে বিক্রি করছেন ওই গ্রামের মৃত খুজিয়া মিয়ার দুই ছেলে ঝড়ু ও গউড়। স্থানীয়রা বলছেন, প্রায় ৫ -৬ দিন থেকে মাটি তুলে বিক্রি করছেন এই জমির মালিকরা, নিষেধ করলে বলেন সবকিছু ম্যানেজ করেই তুলছেন মাটি। তবে সদর উপজেলার নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান লক্ষ্মীপুর থেকে রাস্তা দিয়ে অফিসে যাওয়ার পথে এরকম ট্রাক্টর দিয়ে নদীর পাশের জমি থেকে মাটি তুলে নিয়ে যাওয়ার চিত্রটি নজরে পরলে তিনি আনসার বাহিনী দিয়ে মাইকিং চালিয়ে এই ট্রাক্টর গাড়িগুলো জব্দ করেন এবং উপজেলায় নিয়ে যান।গাইবান্ধা সদর উপজেলার নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান বলেন, ভ্রাম্যমানের মাধ্যমে জব্দকৃত গাড়ীগুলোকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম