ঢাকা ০৫ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
ঈদযাত্রা: আজ মিলছে ১৫ মার্চের ট্রেনের টিকিট জেন-জি বিক্ষোভের পর নেপালে প্রথম ভোটগ্রহণ চলছে, তীব্র লড়াই অলি–শাহ–থাপার বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফেব্রুয়ারিতে সর্বাধিক রেমিট্যান্স এসেছে যেসব দেশ থেকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমানঘাঁটিতে ইরানের হামলা চেষ্টা মধ্যপ্রাচ্যে সংঘাত, বিশ্ববাজারে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে ইরানে অভিযানের পক্ষে ভোট দিল মার্কিন সিনেট বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা ১০ জনের নিউক্যাসেলের কাছে হারল ইউনাইটেড

গাইবান্ধায় পানিবন্দি ৫০ হাজার মানুষ, বিধ্বস্ত ১৫০ বাড়িঘর

#

নিজস্ব প্রতিনিধি

০৬ জুলাই, ২০২৪,  11:04 AM

news image

গাইবান্ধায় নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পানির প্রবল স্রোতে রাতে গাইবান্ধা সদর ও ফুলছড়ি উপজেলার অন্তত ১৫০টি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। অস্বাভাবিক পানি বৃদ্ধির কারণে ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাইরে সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা ও সদর উপজেলা ২৭টি ইউনিয়নের অন্তত ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। সেখানে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকার পাট, বাদাম ও শাক-সবজিসহ বিভিন্ন ফসল। ব্রহ্মপুত্র, তিস্তা ও যমুনার চর বেষ্টিত ১৬৫টি চরের মানুষের গবাদিপশু প্রধান সম্পদ। বন্যায় বাড়িঘর ডোবার কারণে বন্যার্ত মানুষগুলো গরু, ছাগল, ভেড়া, হাস-মুরগি কোন রকমে উঁচু বালির ঢিবিতে বসবাস করছে। সেখানে দেখা দিয়েছে গো-খাদ্যের সংকট। নিরাপত্তা না থাকায় নৌকা অভাবে তারা গবাদি পশু গুলো উঁচু আশ্রয় কেন্দ্রে নিয়ে যেতে পারছে না। চোর-ডাকাতের ভয়ে তারা গবাদি পশুর সাথে গাদাগাদি করে বসবাস করছে। বন্যার কারণে ৬৬টি প্রাথমিক বিদ্যালয় এবং ৪টি স্কুল ও মাদরাসা বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম প্রাথমিক বিদ্যালয় বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা প্রশাসন জানিয়েছে, বন্যার্তদের মধ্যে ৩ হাজার ৫০ প্যাকেট শুকনা খাবার ও ১৬৫ মেট্রিকটন জিআর চাল বিতরণ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম