ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

গাংনীতে হিট স্ট্রোকে গৃহবধূর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২১ এপ্রিল, ২০২৪,  10:59 AM

news image

মেহেরপুরের গাংনীতে হিট স্ট্রোকে শিল্পি খাতুন (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (২১ এপ্রিল) সকাল ৮টায় উপজেলার ষোলটাকা ইউনিয়নের রুয়েরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। শিল্পি খাতুন রুয়েরকান্দি গ্রামের আবু তাহেরে স্ত্রী ও পার্শ্ববর্তী আমতৈল গ্রামের বিল্লাল মালিথার মেয়ে। শিল্পি খাতুনের স্বজনরা জানান, গত কয়েক দিন থেকে মেহেরপুর জেলায় তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। আজ রোববার সকাল থেকেই শুরু হয়েছে তীব্র তাপদাহ। এই তাপদাহের মধ্যে শিল্পি খাতুন নিজ বাড়িতে কাজ করার সময় স্ট্রোক করে মারা যায়।  শিল্পি খাতুনের মৃত্যুতে গোটা পরিবারে শোকের ছায়া নেমেছে। শিল্পি খাতুনের দুই ছেলে, স্বামী, বাবা-মা ভাইবোনসহ আত্মীয়স্বজন রয়েছে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্র জানায়, গত কয়েকদিন যাবৎ মেহেরপুর ও পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মেহেরপুর জেলার তাপমাত্রা ছিলো ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস।  তীব্র তাপদাহে শ্রমজীবী মানুষসহ সকল শ্রেণী পেশার মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম