ঢাকা ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
মির্জা ফখরুলের নেতৃত্বে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি জামিন পেলেন আইভী রহমান টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ কালীগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ শিক্ষা, গবেষণা, শিল্পকলা ও সাহিত্যচর্চায় রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচায়ক নয় : প্রধানমন্ত্রী ১৩ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ জাতীয় সংগীত লিখতে না পারায় সব চাকরিপ্রার্থী বাদ রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

গলে দ্বিতীয় টেস্টে বাবরদের বড় ব্যবধানে হারাল শ্রীলঙ্কা

#

স্পোর্টস ডেস্ক

২৮ জুলাই, ২০২২,  3:12 PM

news image

গলে শ্রীলঙ্কা-পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টে রেকর্ড গড়েই স্বাগতিকদের হারিয়েছিল বাবর আজমের দল। গলে দ্বিতীয় টেস্টেও পাকিস্তানের সামনে শেষ ইনিংসে বিশাল এবং রেকর্ড রান তাড়া করার লক্ষ্য দিয়েছিল শ্রীলঙ্কা। তবে এবার আর পারলো না পাকিস্তান। শেষ ইনিংসে শ্রীলঙ্কার দেওয়া ৫০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পঞ্চম দিনের দ্বিতীয় সেশনেই ২৬১ রানে থামলো পাকিস্তান। সফরকারীদের বিপক্ষে ২৪৬ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করলো লঙ্কানরা। স্বাগতিকদের এই জয়ে সবচেয়ে বড় কৃতিত্ব ৩০ বছর বয়সী সেনসেশন প্রভাত জয়সুরিয়ার। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান অধিনায়ক বাবর ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে যখন প্রতিরোধ গড়ে তুলেছে দলটি, তখনই মঞ্চে আবির্ভাব জয়সুরিয়ার। প্রথম ইনিংসে ৩ উইকেট শিকার করা জয়সুরিয়া দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট শিকার করে পাকিস্তানকে রুখে দেন। এই বাঁহাতি স্পিনার ১১৭ রানে নেন ৫ উইকেট। জয়সুরিয়া ছাড়াও লঙ্কান ডানহাতি স্পিনার রমেশ মেন্ডিস ১০১ রানে নিয়েছেন ৪ উইকেট। অন্য উইকেটটি রান আউটের শিকার হয়ে ফেরেন। এর আগে শেষদিন সকালে ইমাম উল হককে নিয়ে দলীয় ১ উইকেটে ৮৯ রান নিয়ে মাঠে আসেন বাবর। আগের দিনের ৪৬ রানে অপরাজিত ইমাম আর ৩ রান যোগ করতেই প্যাভিলিয়নের পথ ধরেন। তৃতীয় উইকেটে রিজওয়ানকে নিয়ে ৭৯ রানের জুটি গড়েন বাবর। ৩৭ রানে রিজওয়ানকে ফিরিয়ে শেষ দিনে উইকেট শিকার শুরু করেন জয়সুরিয়া। এরপর একই স্পেলে আঘা সালমান ও বাবর আজমকে ফিরিয়ে ম্যাচের গতিপথ নিজেদের দিকে নিয়ে আসেন জয়সুরিয়া। আউট হওয়ার আগে ৮১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন বাবর। শেষদিকে ইয়াসির শাহর ৬ চারে ২৭ রানে আড়াইশোর কৌঠা পেরোয় পাকিস্তান। ইয়াসিরকে ফিরিয়েই তিন টেস্টের ক্যারিয়ারের চতুর্থ ফাইফার তুলে নেন জয়সুরিয়া। তিন টেস্ট শেষে জয়সুরিয়ার উইকেটসংখ্যা গিয়ে দাঁড়ালো ২৯-এ। এর আগে গলে দ্বিতীয় টেস্টে নিজেদের প্রথম ইনিংসে দিনেশ চান্দিমালের ৮০ রানের সুবাদে ৩৭৮ রান করেছিল শ্রীলঙ্কা। জবাবে নিজেদের প্রথম ইনিংসে আঘা সালমানের ৬২ রানে ২৩১ রান তুলতে পারে পাকিস্তান। লঙ্কানরা নিজেদের দ্বিতীয় ইনিংসে ধনঞ্জয়া ডি সিলভার শতকে ৮ উইকেটে ৩৬০ রানে ডিক্লেয়ার করলে শেষ ইনিংসে ৫০৮ রানের লক্ষ্য পায় পাকিস্তান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম