ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের জালে এলজিআরডি'র সাবেক মহাপরিচালক ওমর ফারুক হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয়

গরম নিয়ে দুঃসংবাদ আবহাওয়া অফিসের

#

নিজস্ব প্রতিবেদক

০৮ সেপ্টেম্বর, ২০২৪,  1:57 PM

news image

দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হলেও পাঁচ জেলা ও দুই বিভাগে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ অবস্থায় গরম আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (৮ সেপ্টেম্বর) আবহাওয়া অফিসের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, এই কয়েকদিন বৃষ্টিপাত কম থাকতে পারে। এই সপ্তাহের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে এবং তাপমাত্রা হ্রাস পেতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, রোববার রাজশাহী, যশোর, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, ফরিদপুর, রংপুরসহ সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ দিকে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগ, রংপুর, রাজশাহী, ঢাকাসহ ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। আগামীকাল সোমবারের (৯ সেপ্টম্বর) পূর্বাভাসে বলা হয়েছে, এদিন খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট, রংপুর, রাজশাহী, ঢাকাসহ ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এসময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল সিলেট ও রংপুরে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম