ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত এখনও বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় লিপ্ত: রিজভী কক্সবাজারের ইনানী সেই গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা: শফিকুর রহমান কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাংলাদেশের নতুন পদক্ষেপ ‘জ্বালানি-সার কিনতে ২ থেকে ৩ গুণ দাম দিতে হচ্ছে বলে কোষাগারে চাপ পড়ছে’ ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রসহ বিপিডিবির সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নেতাকর্মীদের বসত বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেফতার ৮

গরমে চুল বেঁধে রাখলে হতে পারে যেসব ক্ষতি

#

লাইফস্টাইল ডেস্ক

২৫ এপ্রিল, ২০২৪,  8:11 PM

news image

প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা, সেই সঙ্গে বাড়ছে গরম। এ অবস্থায় দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। কাঠফাটা রোদের তাপ আর গরমে ঘাম যেন প্রত্যেকেরই নিত্য সঙ্গী। রাজধানীর দীর্ঘ জ্যামে যানবাহনে চড়ে ঘামে জীবন হয়ে উঠছে দুর্বিষহ। চুল ও ত্বকে দেখা দিচ্ছে নানা সমস্যা। তাই গরমে সবারই কপালে পড়েছে চিন্তার ভাঁজ।এই তীব্র গরমে স্বস্তি পেতে অনেকেই চুল বেঁধে রাখছেন। তবে সারাক্ষণ চুল বেঁধে রাখার ফলে ক্ষতি হচ্ছে চুলেরই। চুলের স্বাস্থ্য ঠিক রাখতে গরমকালে কয়েকটি বিষয় এড়িয়ে চলুন।আসুন জেনে নেই, গরমে চুল বেঁধে রাখলে যেসব ক্ষতি হতে পারে তা থেকে বাঁচতে চুলের যত্নে যা যা করতে পারেন।

১. অনেকে গোসল করেই ভেজা চুল বেঁধে বেরিয়ে পড়েন কাজে। অথচ এতে চুলের মারাত্মক ক্ষতি হয়। ভেজা চুল বাঁধলে চুলের গোড়া শুকানোর সুযোগ পায় না। যার ফলে চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে। চুল ঝরার সমস্যা দেখা দেয়। তাই ভেজা চুল বাঁধার আগে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিয়ে তারপর বাঁধুন।

২. চুল শুকাতে হেয়ার ড্রায়ার ব্যবহার করেন অনেকেই। কিন্তু হেয়ার ড্রায়ার ব্যবহারেরও কিছু নির্দিষ্ট নিয়ম আছে। ড্রায়ারে কুলিং বলে একটি জায়গা থাকে। সেখান থেকে ঠান্ডা হাওয়া বের হয়। সেই হাওয়াতে চুল শুকাতে পারেন।

৩. গরম থেকে বাঁচতে সব সময়ই চুল বেঁধে রাখেন অনেকে। এতে হয়ত স্বস্তি পাওয়া যায়। কিন্তু সব সময় শক্ত করে চুল বেঁধে রাখার ফলে চুলের গোড়া ফেটে যায়। আগা দুর্বল হয়ে পড়ে। এই গরমে বাহিরে চুল খুলে বেরোনোটা কষ্টকর। তবে বাড়িতে থাকলে মাঝেমাঝে চুল খুলে রাখুন।

৪. শ্যাম্পু করার পর দ্রুত চুল শুকাতে অনেকেই মাথায় তোয়ালে জড়িয়ে রাখেন। এতে চুলের ফলিকল ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। তাই ভেজা চুলে তোয়ালে না জড়িয়ে, প্রকৃতির হাওয়ায় শুকিয়ে নিন। এতে ভালো থাকবে চুলের স্বাস্থ্য।

৫. রাতে চুল বেঁধে ঘুমালে চুল লম্বা হয়, অনেকের এমন ধারণা আছে। অথচ রাতে চুল বেঁধে ঘুমানোর অভ্যাসে বরং সমস্যা আরও বাড়তে পারে। এতে চুলে বেশি চাপ পড়ে। চুলের গোড়া দুর্বল হয়ে যায়। তবে গরমে চুল বেঁধে ঘুমালেও হালকা করে বেঁধে ঘুমাতে পারেন। বেশি শক্ত করে না বাঁধাই ভালো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম