ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ গ্রেপ্তারের একদিন পর কারাগারে যুবলীগ নেতার মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার দেশে স্বর্ণের দামে বড় ধস যে কারণে নিয়ন্ত্রণে আসছে না হাম শিক্ষার্থী নকল করলে প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী চীনের দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

গভীর রাতে সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া, সকালে বিজিবির বাঁধায় বন্ধ

#

নিজস্ব প্রতিনিধি

০২ মার্চ, ২০২৫,  11:45 AM

news image

লালমনির হাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের শূন্যরেখার কাছে আবারও ভারতীয় সীমান্তরক্ষী বাহিন (বিএসএফ) কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি বসিয়েছে। আর এবার এ কাজ করা হয়েছে গভীর রাতে। পরে এতে বিজিবি বাঁধা দিলে কাজ বন্ধ রাখা হয়। পরে শনিবার (১ মার্চ) বিকেলে এ বিষয়ে দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  বিজিবি ও সীমান্তবাসীরা জানায়, দহগ্রামের কলোনিপাড়া সীমান্ত এলাকায় গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে বিএসএফ ভারতীয় নাগরিকদের দিয়ে শূন্যরেখার তিন থেকে পাঁচ গজের মধ্যে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন শুরু করে। শনিবার (১ মার্চ) সকাল পর্যন্ত প্রায় ৫০০ গজ এলাকাজুড়ে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন করতে সক্ষম হয় ভারতীয়রা। পরে খবর পেয়ে বিজিবি জওয়ানরা ঘটনাস্থলে গিয়ে বাঁধা দিলে কাজ বন্ধ রাখা হয়। তবে নিজেদের সীমান্তে শক্তি বৃদ্ধি করেছে বিএসএফ। অপরদিকে টহল ও নজরদারি বাড়িয়েছে বিজিবিও। পাটগ্রামের পানবাড়ি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার লুৎফর রহমান জানান, প্রতিশ্রুতি ভঙ্গ করে সীমান্তে আবারও স্থাপনা নির্মাণের বিষয় নিয়ে পতাকা বৈঠকে কঠোর প্রতিবাদ জানানো হয়েছে। এর আগে গত ১০ জানুয়ারি দহগ্রাম সীমান্তের শূন্যরেখা বরাবর কাঁটাতারের বেড়া নির্মাণ ও পরে সেখানে কাঁচের খালি বোতল ঝোলানো নিয়ে সেখানে চরম উত্তেজনা শুরু হয়। উভয়বাহিনী সীমান্তে কঠোর অবস্থান নিতে শুরু করে। এই অবস্থায় পঞ্চগড়ের বাংলাবান্ধায় বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে অনুষ্ঠিত একটি বৈঠকে সীমান্তে আপাতত স্থাপনা নির্মাণ না করার প্রতিশ্রুতি দেয় বিএসএফ। কিন্তু সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে নতুন করে ভারতীয় কর্তৃপক্ষ আবারও কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন করেছে শূন্যরেখার কাছাকাছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম