ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

গণ-অভ্যুত্থানে নারীদের ভূমিকা নিয়ে আজ চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

#

১৪ জুলাই, ২০২৫,  5:08 PM

news image

জুলাই মাসের গণ-অভ্যুত্থানে নারীদের গৌরবময় ভূমিকা স্মরণে আজ সোমবার (১৪ জুলাই) দেশের ৬৪ জেলা ও সব বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র প্রদর্শন করা হবে। একইসঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা ও বিশেষ ড্রোন শো। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, আজ সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হবে ‘চলচ্চিত্র প্রদর্শনী, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা এবং ড্রোন শো’। রাত ১২টায় ড্রোন শো’র মধ্য দিয়ে শেষ হবে এ আয়োজন। অনুষ্ঠানগুলো সব গণমাধ্যমের জন্য উন্মুক্ত থাকবে। জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দেশের রাজনৈতিক পরিবর্তনের এই মোড়ঘোরানো সময়ে নারীদের অংশগ্রহণকে স্মরণীয় করে রাখতে মাসব্যাপী নানা আয়োজন করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। এর বাস্তবায়ন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আজকের অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহযোগিতা করছে। আয়োজনের শিরোনাম ‘July Women’s Day চলচ্চিত্র প্রদর্শনী’।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম