ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

খোলা ট্রাকে আর পণ্য বিক্রি করবে না টিসিবি

#

নিজস্ব প্রতিবেদক

১৮ মে, ২০২২,  11:26 AM

news image

মধ্যবিত্ত পরিবারের ভরসাস্থল হয়ে উঠছিলো এক যুগ আগে নিম্ন আয়ের মানুষদের জন্য চালু করা টিসিবির ট্রাকসেল। সেইসঙ্গে সমান তালে ডানা মেলে ডিলারদের অনিয়ম এবং ক্রেতাদের কালোবাজারি। বিতর্কিত কার্যক্রমে লাগাম টানার পরিবর্তে টিসিবি হাঁটলো ভিন্ন পথে। বন্ধ করা হচ্ছে ন্যায্যমূল্যে পণ্যের ট্রাকসেল। এ যেন মাথা ব্যথা সারতে ওষুধ না খেয়ে মাথা কেটে নেয়ার চেষ্টা। টিসিবি মুখপাত্র হুমায়ুন কবির বলেন,

ডিলারদের অনিয়ম এবং ক্রেতাদের কালোবাজারি বন্ধ করতেই সরকার নীতিগত ভাবে সিদ্ধান্ত নিয়েছেন টিসিবির পণ্য এখন থেকে ট্রাকসেলে না দিয়ে টিসিবির নির্দিষ্ট দোকানগুলোতে বিক্রির জন্যে দেয়া হবে। প্রতিটি ওয়ার্ডে নির্ধারিত দোকানে এসব পণ্য বিক্রি করা হবে। জেলাসদরগুলোতেও প্রতিটি ইউনিয়নে একটি করে দোকান থাকবে।  টিসিবির নতুন এই উদ্যোগকে স্বাগত জানান নিম্নআয়ের মানুষ। তবে ফ্যামিলি কার্ডের প্রাপ্তি নিয়ে রয়েছে শঙ্কা। স্থায়ী দোকানে ফ্যামিলি কার্ডে চলবে পণ্য বিক্রি। অবশ্য কার্ড বিতরণ নিয়ে বিপাকে সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত কমিশনাররা। সবচেয়ে বড় দুশ্চিন্তা অস্থায়ী রাজধানীবাসী নিয়ে। দেশজুড়ে ১ কোটি ফ্যামিলি কার্ড বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ঢাকা ও বরিশালেই দেয়া হবে ১২ লাখ ৯০ হাজার কার্ড।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম