ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো

খেরসন পুনরুদ্ধারের পর উচ্ছ্বাসে শহরবাসী

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ নভেম্বর, ২০২২,  7:56 PM

news image

ইউক্রেনের খেরসন থেকে রুশ সেনাবাহিনী পিছু হঠার পর শহরটি নিয়ন্ত্রণে নিয়েছে ইউক্রেনের বাহিনী। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের ওপর রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে এটাই ক্রেমলিনের ওপর সবচেয়ে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। ইউক্রেন বাহিনী শহরটি দখল নেওয়ার পর খেরসনবাসী শুক্রবার (১১ নভেম্বর) শহরের রাস্তায় নেমে উচ্ছ্বাস করেছে। খবর ইউরো নিউজের। প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন সেনাদের সঙ্গে উল্লাস করতে দেখা যায় খেরসনবাসীদের। শহরের বিভিন্ন বাড়িতে ইউক্রেনের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ইউক্রেনের অন্যতম গুরুত্বপূর্ণ শহর খেরসন। ইউক্রেনের ওপর ক্রমাগত চাপ বাড়ানোর জন্যও রাশিয়ার খেরসন দখল রাখা গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু সম্প্রতি ইউক্রেন সেনার ধারাবাহিক হামলার মুখে খেরসন অঞ্চলে ডিনিপ্রো নদীর পশ্চিম তীর থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় রাশিয়া। খেরসন ছাড়া আশপাশের এলাকাগুলো থেকেও পিছু হটেছে রুশ সেনা। আর এর কয়েক ঘণ্টার মধ্যেই উল্লাসে মাততে দেখা যায় খেরসনের বাসিন্দাদেরক। সংঘাত শুরুর পর থেকে খেরসনই একমাত্র ইউক্রেনের আঞ্চলিক রাজধানী ছিল যা রুশ সেনা এত দিন দখল করে রাখে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম