ঢাকা ২২ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা বিশ্বকাপের আক্ষেপ বুকে নিয়ে রোজারিওতে ফিরলেন মেসি সব মাদরাসায় চারটি ফুটবল দল গঠনের নির্দেশ ইরান যুদ্ধে ৩৭.৫ বিলিয়ন ডলার ব্যয়ের দাবি, সিনেটে তীব্র চাপে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী গাজায় সহায়তা তহবিলকে স্বাগত জানাল অস্ট্রেলীয় ত্রাণ সংস্থা প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ ইসির হরমুজের উত্তেজনার মধ্যেই ইরানে নতুন মার্কিন হামলা, পাল্টা হুঁশিয়ারি তেহরানের দেশে ফিরলেন হরমুজে আটকে থাকা ‘বাংলার জয়যাত্রা’র ১৭ নাবিক দেশের ১৭ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা সম্ভাবনায় বড় বাধা গ্যাসসংকট

খুলনা সিটি নির্বাচনে প্রতীক পেলেন যারা

#

নিজস্ব প্রতিনিধি

২৭ মে, ২০২৩,  5:01 PM

news image

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে চার মেয়র প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন। শুক্রবার (২৬ মে) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন তিনি।

মেয়র প্রার্থীরা হলেন-

-আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে তালুকদার আব্দুল খালেক।

-ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে মো. আব্দুল আউয়াল।

-জাতীয় পার্টি থেকে লাঙল প্রতীকে শফিকুল ইসলাম মধু।

-জাকের পার্টি থেকে গোলাপফুল প্রতীকে এস এম সাব্বির হোসেন।

এরপর বেলা ১১টা থেকে শুরু হয় সাধারণ ৩১টি ওয়ার্ডের ১৩৬ জন ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডের ৩৯ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দের কাজ। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ বিষয়ে মো. আলাউদ্দীন বলেন, মোট ১২ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে বর্তমানে ১৭৯ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এর মধ্যে মেয়র পদে ৪ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৯ জন ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম