ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস নজিরবিহীন দুর্যোগ, ত্রাণ কার্যক্রম চলছে: নেপাল প্রধানমন্ত্রী সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

খুলনায় মাথায় পিস্তল ঠেকিয়ে যুবককে গুলি করে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

০৭ অক্টোবর, ২০২৫,  10:55 AM

news image

খুলনায় ইমরান মুন্সি (৩৫) নামের এক যুবককে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।  সোমবার (৬ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে নগরীর ২ নং কাস্টমঘাট এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পরপরই খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত ইমরান মুন্সি মুন্সিপাড়া দ্বিতীয় গলির বাসিন্দা বাবুল মুন্সির ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে ইমরান নতুন বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি মোটরসাইকেলে করে আসা তিনজন যুবক তার পথরোধ করে। পরে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খুলনা থানার এসআই আব্দুল হাই বলেন, দুর্বৃত্তরা তাঁকে হত্যার পর মোটরসাইকেল চালিয়ে পুলিশ লাইনের দিকে চলে যায়। আমরা এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে বিভিন্ন স্থান থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি। তিনি আরও বলেন, নিহত ইমরান মুন্সি খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সক্রিয় সদস্য ছিলেন। ধারণা করা হচ্ছে- তাকে অপর শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের সদস্যরা হত্যা করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম