ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

খুলনায় পুলিশ সদস্য হত্যার ঘটনায় মামলা, আসামি ১২০০

#

নিজস্ব প্রতিনিধি

০৩ আগস্ট, ২০২৪,  2:49 PM

news image

খুলনায় আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে পুলিশ কনস্টেবল সুমন কুমার ঘরামীকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার রাতে লবণচরা থানার এস আই মোস্তফা সাকলাইন বাদি হয়ে লবণচরা থানায় মামলাটি দায়ের করেন। এ মামলায় অজ্ঞাত পরিচয় ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় এখনো কেউ গ্রেপ্তার নেই বলে জানান লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক। পুলিশ জানায়, গত শুক্রবার সন্ধ্যায় খুলনা মহানগরীর মোহাম্মদনগর এলাকায় আন্দোলনকারীদের পিটুনিতে নিহত হন পুলিশ কনস্টেবল সুমন কুমার ঘরামী। তার বাড়ি বাগেরহাট জেলার কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের কিসমত মালিপাটন। তিনি স্ত্রী মিতু বিশ্বাস ও ছয় বছরের মেয়ে সিন্ধাকে নিয়ে ভাড়া থাকতেন নগরীর বয়রা এলাকায়। তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী কমিশনার সৌমেন বিশ্বাসের দেহরক্ষী ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম