ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল মুন্সীগঞ্জে ১১ যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নারী নিহত রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা পুশইনে বিএসএফকে সহায়তা করা ৭ বাংলাদেশি আটক প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনে ভূমিকা রাখবে ছাত্রদল একনেকে সাত হাজার তিন কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না: তথ্যমন্ত্রী দিল্লির বিমানবন্দরে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা

খুলনায় জেএমবির দুই সদস্যের ২০ বছরের কারাদণ্ড

#

নিজস্ব প্রতিবেদক

২২ মে, ২০২২,  12:49 PM

news image

সন্ত্রাস বিরোধী আইন ও বিস্ফোরক মামলায় খুলনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য নূর মোহাম্মদ অনিক ও মো. মোজাহিদুল ইসলাম রাফির ২০ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।  খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান রোববার (২২ মে) বেলা ১১টার দিকে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিল। আইনজীবীরা জানান, খুলনার সোনাডাঙ্গা গল্লামারী এলাকায় হাসনাহেনা নামের একটি বাড়িতে জেএমবি’র সদস্যরা নাশকতার জন্য বিপুল বিস্ফোরক দ্রব্য মজুদ করে।

গোপন তথ্যের ভিত্তিতে সোনাডাঙ্গা থানা পুলিশ ২০২০ সালের ২৫ জানুয়ারি রাত ৩টা ১৫ মিনিটে অভিযান চালিয়ে বিপুল  বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে। এ সময় ২ জন জেএমবি সদস্যকে আটক করা হয়। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় ২০২০ সালের ২৫ জানুয়ারি নগরীর সোনাডাঙ্গা থানায় মামলা হয়। রায়ে বিচারক বলেন, তাদের আটকের সময় দুটি রিমোট কন্ট্রোল বোমা ও উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। নাশকতা সৃষ্টির জন্য যা তারা নিজেরা তৈরি করেন। তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় ও তারা যে আইডোলজি ধারণ করেছেন, তার দৃষ্টান্ত সৃষ্টির জন্য এ মামলায় সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম