ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

খুলনার দাকোপে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

২৮ জানুয়ারি, ২০২৫,  3:22 PM

news image

খুলনার দাকোপ উপজেলার রামনগর গ্রাম থেকে সচিন মণ্ডল ও তার স্ত্রী মলিনা মণ্ডলের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর স্বামী বিষ পান ও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফয়সাল আলম গাজী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। সচিন মণ্ডল প্রথমে লাঠি দিয়ে পিটিয়ে তার স্ত্রীকে হত্যা করেছেন। এরপর নিজে বিষপান ও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। সকালে গ্রামবাসী নিহতের ছেলের কাছ থেকে খবর পায়। পরে বিষয়টি থানায় জানানো হয়। দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। কীভাবে তাদের মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম