ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব ঘুষবাজের মহাগুরুরা সব সাধুবেশে, দিন গুনছে নিরাপদে ঘরে ঢোকার

খুলনায় বিষক্রিয়ায় ৫ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৯ জুলাই, ২০২৫,  10:42 PM

news image

খুলনা মহানগরীর পূজাখোলা এলাকায় বিষক্রিয়ায় পাঁচজনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মদের বিষক্রিয়ায় তারা মারা গেছেন। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় মহানগরীর পূজাখোলা এলাকার তোতা মিয়ার হোটেলে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তিরা হলেন বয়রা সেরের বাজার মোড়ের বাসিন্দা আব্দুর রবের ছেলে বাবু (৫০), বয়রা মধ্যপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে সাবু (৬০), বয়রা জংশন রোডের গৌতম কুমার বিশ্বাস (৪৭), আজিবর (৫৯) এবং তোতা (৬০)। এ ঘটনায় খালিশপুর দাসপাড়া এলাকার সনু নামে একজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাকে খুলনা বিশেষায়িত হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। সোনাডাঙ্গা মডেল থানার অপারেশন অফিসার উপপরিদর্শক (এসআই) আবদুল হাই জানান, দুপুরে বয়রা এলাকায় তোতা মিয়ার হোটেলে ওই ব্যক্তিরা গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদের কয়েকজনকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। ওখানে কয়েকজন মারাও যান। মারা গেলে পরিবারের সদস্যরা তাদের লাশ বাড়িতে নিয়ে যান। এসআই আরও জানান, গুরুতর অসুস্থ সনুকে খুলনা বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম