ঢাকা ২৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর হত্যার ১৭ বছর পর রায়, দুই আসামির যাবজ্জীবন প্রাথমিকে মাঠ নিশ্চিতের নির্দেশ, ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে দীপু মনি একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই সরকারি সেবা নাগরিকের দোরগোড়ায় পৌঁছে দিতে জোরালো হচ্ছে ডিজিটাল রূপান্তর ব্রাহ্মণবাড়িয়ায় আবারও চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, গুরুতর আহত যাত্রী সবচেয়ে প্রিয় প্রতিপক্ষের নাম জানালেন নেইমার স্বর্ণের দাম ভরিতে কমলো ৩২৬৬ টাকা

খুলনায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি সদস্য নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৫ জুন, ২০২৪,  11:19 AM

news image

খুলনা জেলায় দুর্বৃত্তদের গুলিতে আরিফুল ইসলাম (৪০) নামে সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছেন। সোমবার (২৪ জুন) দিবাগত রাতে কুয়েট পকেট গেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরিফ যোগীপোল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এবং কুয়েট গেট এলাকার আমির হোসেনের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, রাত সোয়া ১১টার দি‌কে খুলনায় প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প‌কেট গে‌টের সাম‌নে দুর্বৃত্তদের গু‌লিতে যোগী‌পোল ইউনিয়ন সা‌বেক ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলী‌গের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম নিজ বা‌ড়ির সাম‌নে দাঁড়িয়ে কথা বল‌ছি‌লেন। এ সময় এক‌টি মোটরসাইকে‌লে ক‌রে তিনজন দুর্বৃত্ত প্রথ‌মে দূর থে‌কে গু‌লি করে। পরে মাথায় পিস্তল ঠে‌কি‌য়ে গু‌লি ক‌রে। তা‌কে খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নি‌য়ে এলে কর্তব্যরত চিকিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন। আড়ংঘাটা থানার ওসি কামাল হো‌সেন ব‌লেন, খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে প‌রিদর্শন ক‌রে‌ছি। আসামিদের গ্রেফতারের চেষ্টা চল‌ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম