ঢাকা ২৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু সীমান্তে অনুপ্রবেশ-গুজব ঠেকাতে সতর্ক বিজিবি: সেক্টর কমান্ডার কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুব মহিলা লীগ নেত্রী শর্মীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, শেষ দেখা হলো কারাফটকে ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয়, তৈরি হবে গ্রিন-ব্লু নেটওয়ার্ক রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না করে: প্রধানমন্ত্রী ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন

খাদ্যনিরাপত্তায় নাইজেরিয়ায় জরুরি অবস্থা ঘোষণা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ জুলাই, ২০২৩,  6:37 PM

news image

নাইজেরিয়ায় খাদ্যদ্রব্যের মূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতি ও ঘাটতি মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।  বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু এ জরুরি অবস্থা ঘোষণা করেন। তিনি বলেন, খাদ্যের মূল্যবৃদ্ধির নেতিবাচক প্রভাব ও ঘাটতি মোকাবিলায় সরকার এ পদক্ষেপ নিয়েছে। -খবর বিবিসির

নাইজেরিয়ার প্রেসিডেন্ট সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে খাদ্যের দাম স্থিতিশীল রাখতে বাজারে খাদ্যের সরবরাহ বাড়ানোর নির্দেশ দিয়েছেন। তিনি কৃষি খাতে বিনিয়োগ বৃদ্ধি, আবাদি জমি বৃদ্ধি, কৃষি সেচের উন্নয়ন, কৃষকদের শস্যবীজ ও সার সরবরাহ করা, শস্য পরিবহন এবং  বাণিজ্যে বাধা দূর করার ওপর গুরুত্বারোপ করেছেন। নাইজেরিয়া প্রেসিডেন্ট বলেন, আমি সবাইকে আশ্বস্ত করছি যে, এ পদক্ষেপে কেউ পিছিয়ে থাকবে না। নাইজেরিয়ার জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, ২০২১ সালের শুরু থেকে নাইজেরিয়ার মূল্যস্ফীতির হার তুলনামূলকভাবে উচ্চ স্তরে রয়েছে। চলতি বছরের মে মাসে দেশটির ভোক্তা মূল্যসূচক (সিপিআই) ২২ দশমিক ৪ শতাংশ বেড়েছে। এ সময় খাদ্যের দাম বাড়ে ২৪ দশমিক ৮ শতাংশ। গত জানুয়ারিতে জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়েছিল, চলতি বছর ২৫ মিলিয়ন নাইজেরিয়ান খাদ্য নিরাপত্তাহীনতার উচ্চ ঝুঁকিতে রয়েছে। যার অর্থ তারা প্রতিদিন পর্যাপ্ত পুষ্টিকর খাবার খেতে সক্ষম হবে না। আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায় খাদ্য নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বেগ দীর্ঘদিন ধরে, এটি বেশ কয়েক বছর ধরে ব্যাপক আকার ধারণ করেছে। নাইজেরিয়ার সরকারি তথ্য অনুসারে, ২০২২ সালের জুন মাস থেকে এ পর্যন্ত ১২ মাসে ৩৫০ জনের বেশি কৃষককে অপহরণ বা হত্যা করা হয়েছে। এর মধ্যে অনেক হামলা হয়েছে দেশের উত্তরাঞ্চলে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম