ঢাকা ২৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

খাগড়াছড়িতে ৬ শতাধিক পরিবার পানিবন্দি

#

নিজস্ব প্রতিনিধি

০৮ সেপ্টেম্বর, ২০২৫,  10:57 AM

news image

হঠাৎ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে চেঙ্গী নদীর পানি বেড়ে যাওয়ায় ডুবে গেছে খাগড়াছড়ির নিচু এলাকা। জেলা শহরের সবজি বাজার, মুসলিম পাড়া, গঞ্জপাড়া, গরু বাজার, শান্তিনগর, মেহেদীবাগ, হেডম্যান পাড়া, ফুট বিল এলাকা, শব্দমিয়া পাড়া, পুরিয়াসহ বেশ কিছু নিচু এলাকায় পানি ঢুকেছে। এতে চলাচলের রাস্তা ও ঘরবাড়ি ডুবে পানিবন্দি রয়েছে ছয় শতাধিক পরিবার। এলাকাবাসী জানান, শনিবার রাতে ভারী বৃষ্টিপাত হয়। গতকাল সকালে  ঘুম থেকে উঠে দেখেন চারদিকে পানি। অনেকের ঘরে পানি ঢুকেছে।  প্রশাসন মাইকিং করে স্থানীয় স্কুল-মাদরাসাগুলোতে আশ্রয় নেওয়ার  পরামর্শ দিয়েছে। মৎস্য বিভাগ জানায়, পানছড়িতে মৎস্য চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ১০টি ফিশারির মাছ বন্যার পানিতে ভেসে গেছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় জানান, ছয় শতাধিক পরিবার পানিবন্দি অবস্থায় আছে। এসব পরিবারকে আশ্রয় কেন্দ্রে আসতে বলা হয়েছে। খাগড়াছড়ির পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা জানান, হঠাৎ চেঙ্গী নদীর পানি বেড়ে বন্যার সৃষ্টি হয়। ক্ষতিগ্রস্তদের মাঝে পৌরসভার পক্ষ থেকে শুকনা খাবার বিতরণ করা হয়েছে। তবে বিকাল থেকে পানি কমতে শুরু করেছে। সূত্র : বাংলাদেশ প্রতিদিন 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম