ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে

#

নিজস্ব প্রতিনিধি

৩১ অক্টোবর, ২০২৪,  10:42 AM

news image

খাগড়াছড়ির পানছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন কর্মীকে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি চলছে।   বৃহস্পতিবার অবরোধের কারণে ঢাকা, চট্টগ্রামসহ দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। চলছে না আন্তঃজেলা ও অভ্যন্তরীণ সড়কে কোনো গাড়ি। তবে শহর, শহরতলীতে হালকা যান চলাচল করতে দেখা যায়। এ ছাড়া ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা যাত্রীবাহী নৈশ বাসগুলো পুলিশ পাহারায় খাগড়াছড়িতে প্রবেশ করে। এদিকে, অবরোধের সমর্থনে জেলার কয়েকটি স্থানে পিকেটিংয়ের খবর পাওয়া গেছে। তবে এখনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।   উল্লেখ্য, বুধবার সকালে জেলার পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফের ৩ কর্মী নিহত হয়েছে। হত্যার প্রতিবাদে সংগঠনটি আজ খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ আহ্বান করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম